নিউজ ডেস্ক : জিকোপে’র এজেন্সি অফিস উদ্বোধনী অনুষ্ঠান রবিবার ১৬ জানুয়ারি ২০২৬ ঢাকা-১২০৫, গ্রিন রোডের কমিউনিটি হল, আরবান দিগন্তে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি আয়োজনে ছিল Gcoop Bangladesh Private Limited; এজেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ডাঃ শফিকুল আলম প্রাক্তন প্রিন্সিপাল, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, ঢাকা।
উদ্বোধনী সভায় প্রধান ট্রেইনার ছিলেন অনারারি ডক্টর ডাঃ শিবেন্দ্র কর্মকার Honorary Doctorate IUM, USA এবং প্রধান অতিথি ছিলেন কে এম রিজভী আমান, কান্ট্রি ডিরেক্টর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈকত ধর ও রনি নাথ Royal Crown Directors এবং অনুষ্ঠানের বিশেষ বক্তা ও হোস্ট ছিলেন প্রমোদ জামবিল Diamond Director ।
প্রধান ট্রেইনার ডাঃ শিবেন্দ্র কর্মকার অনুষ্ঠানে বলেন, “শারীরিক সমস্যা হলে ড্রাগস নয়, স্বাভাবিক ও প্রাকৃতিক মেডিসিন গ্রহণ করলে শরীর প্রকৃতভাবেই সুস্থ থাকে।”
তিনি তাঁর উদ্ভাবিত সেল নিউটিশন থেরাপি ও লাইভ সেল থেরাপি পদ্ধতি বিস্তারিতভাবে উপস্থাপন করে দাবি করেন যে জিকোপের মেডিসিনগুলো প্রাকৃতিক খাবারের মতো কাজ করে, কোষস্তরে পুষ্টি জোগায় ও রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় — তিনি এসব বিষয় সংক্রান্ত লাইভ থেরাপি প্রক্রিয়া দর্শকদের কাছে তুলে ধরেন।
মেডিসিন প্রযোজ্য আমেরিকাসহ পৃথিবীর বিভিন্ন দেশে ড্রাগস এভোয়েড করে প্রাকৃতিক মেডিসিন গ্রহণ করে কোটি কোটি মানুষ রোগ মুক্ত হচ্ছে বলে গবেষকরা দাবি করছেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ফরহাদুল ইসলাম; কোরআন তেলাওয়াত করেন আবু হানিফ। শুভেচ্ছা বক্তব্য দেন ডাঃ মহিউদ্দীন মাসউদ পাঠান ও জেনারেল সেক্রেটারি এম এ খালেক।
সংবাদকর্মী ও অতিথিরা মেলায় উপস্থিত থেকে প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির সুফল, নিরাপত্তা এবং স্থানীয় পর্যায়ে রোগপ্রতিরোধক চিকিৎসা সেবা প্রসারে আলোচনা করেন। সেমিনারে উপস্থিত ছিলেন প্রায় দুই শতাধিক বিভিন্ন পেশায় নিয়োজিত গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের সঙ্গে উপস্থাপনা ও প্রশিক্ষণ সংক্রান্ত রেজিস্ট্রেশন প্রক্রিয়া ঘোষিত হয়।
ঢাকিনিউজ২৪/মহফ




