ঢাকা  রবিবার, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধশাহরাস্তিতে শিয়ালের মাংস বিক্রি, দুই কৃষককে জরিমানা

শাহরাস্তিতে শিয়ালের মাংস বিক্রি, দুই কৃষককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরের শাহরাস্তিতে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রির দায়ে দুই কৃষককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১১ মে) বিকেলে উপজেলা সদরের ঠাকুর বাজার এলাকায় শিয়ালের মাংস বিক্রির সময় স্থানীয় লোকজন তাঁদের আটক করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা।

জরিমানা করা দুই ব্যক্তি হলেন কচুয়া উপজেলার আশ্রাফপুর এলাকার শাহাদাত হোসেন ও মাইন উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিভিন্ন রোগের উপকার হবে—এমন দাবি করে তাঁরা দীর্ঘদিন ধরে শিয়ালের মাংস বিক্রি করে আসছিলেন। বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন তাঁদের আটক করে প্রশাসনকে খবর দেয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন, “অভিযুক্তরা জনসম্মুখে শিয়ালের মাংস বিক্রি করছিলেন। বিষয়টি জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

তিনি আরও বলেন, এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

ঢাকানিউজ/নাজ/24

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular