ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআবহাওয়া/পরিবেশশীতে কাঁপছে তেঁতুলিয়ার মানুষ

শীতে কাঁপছে তেঁতুলিয়ার মানুষ

নিউজ ডেস্ক : পঞ্চগড়ে দিন দিন বাড়ছে শীতের মাত্রা। আজ শুক্রবার ভোর ৬টায় জেলার তাপমাত্রা নেমেছে ১১ ডিগ্রির ঘরে। কনকনে শীতে কাঁপতে শুরু করেছে তেঁতুলিয়ার মানুষ। এ জেলায় ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

শীতকে উপেক্ষা করে নিম্ন আয়ের মানুষরা ছুটছেন কাজের উদ্দেশ্যে। ভোরে বিভিন্ন স্থানে দেখা যায়, ঘন কুয়াশা। বেলা বেড়ে সূর্য উঠলেও অন্ধকার থেকেই যায়।

তেঁতুলিয়ার আবহাওয়া অফিসের পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ এ তথ্য জানান। তিনি জানান, তেঁতুলিয়ায় টানা ৪ দিন ধরে একই তাপমাত্রা বিরাজ করলেও আজ আবার কমে গেছে। কয়েকদিন ধরে তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছিল। কিন্তু আজ তাপমাত্রা ১১ ডিগ্রির ঘরে নেমে এসেছে।

স্থানীয়রা বলছেন, জেলায় সূর্য ডুবতেই শুরু হয় তীব্র ঠান্ডা। ঘন কুয়াশা ভেদ করে সূর্যের কিরণ ছড়ালেও অনুভূত হচ্ছে কনকনে শীত।

শীতের কারণে বেড়েছে শীতজনিত বিভিন্ন রোগব্যাধি। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে শিশু ও বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। প্রতিদিন রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

পঞ্চগড় সদর হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক মনোয়ারুল ইসলাম জানান, জায়গার অভাবে শিশুদের মেঝেতে থাকতে হচ্ছে। বিশেষ মেডিকেল টিম গঠন করে চিকিৎসা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

তেঁতুলিয়ার আবহাওয়া অফিসের পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, শীত ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে পড়লেও পঞ্চগড়ে আগেই শুরু হয়। হিমালয়ের পাদদেশে জেলার অবস্থান হওয়ায় শীতের প্রকোপ অনেক বেশি পড়ে এখানে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular