ঢাকা  রবিবার, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিশেখ হাসিনার ভার্চ্যুয়াল সমাবেশের দর্শকসারিতে সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী-সংসদ সদস্যরা

শেখ হাসিনার ভার্চ্যুয়াল সমাবেশের দর্শকসারিতে সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী-সংসদ সদস্যরা

নিউজ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়াল সমাবেশ করেছেন যুক্তরাজ্যের লন্ডনে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যকে দেখা গেছে সমাবেশের দর্শকসারিতে। সেখানে সাবেক সচিবরাও উপস্থিত ছিলেন।

যুক্তরাজ্য আওয়ামী লীগের আয়োজনে রোববার ইস্ট লন্ডনের ইম্প্রেসন ভেন্যু হলে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান, সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার উপস্থিত ছিলেন। সরকারের পতনের পর লন্ডনের এই সমাবেশে প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল তাদেরকে।

আওয়ামী লীগের বেশির ভাগ মন্ত্রী, সংসদ সদস্য, নেতাকর্মী সরকার পতনের পর আত্মগোপনে চলে যান। দেশ ছেড়ে পালিয়েছেন অনেকে।

এর মধ্যে গতকাল লন্ডনে শেখ হাসিনার ভার্চ্যুয়াল সমাবেশে আব্দুর রহমান, শফিকুর রহমান চৌধুরী, হাবিবুর রহমান হাবিব ও কবির বিন আনোয়ারকে দেখা গেল। দেশে তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular