ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষশেরপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ৩, আহত ২

শেরপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ৩, আহত ২

শেরপুর প্রতিনিধি: শেরপুরের পৌর শহরের মোবারকপুর মহল্লায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন ও একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

৪ জুন রাত সাড়ে আটটার দিকে মোবারকপুর মহল্লার আখের মামুদ বাজার – লংগরপাড়া সড়কে এ ঘটনা ঘটে।

নিহতের বিষয়টি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম জানিয়েছেন।

নিহতরা হলেন, সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগনীমুরা নামাপাড়া গ্রামের বাসিন্দা ইলিয়াস মেম্বারের ছেলে ইমরান (২০), একই গ্রামের বেলাল হোসেন ব্যাপারীর ছেলে আল আমিন (২২) এবং অজ্ঞাত আরও একজন। এ ঘটনায় আরও দুইজন গুরতর আহত অবস্থায় শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শেরপুরগামী একটি যাত্রীবাহী অটোরিকশা ভারসাম্য হারিয়ে শ্রীবরদীগামী মালবোঝাই একটি ট্রাকের সামনে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা আ. কাদের বলেন, আমরা ঘটনাস্থলে এসে দুইজনের মরদেহ উদ্ধার করেছি। বাকি তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।

শেরপুর জেলা সদর হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. নাদিম আনজুম সিয়াম জানান, চিকিৎসাধীন অবস্থায় ইমরান নামে এক যুবক মারা যান। আরও দুজন চিকিৎসাধীন রয়েছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল আলম বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় তিনজন মারা গেছেন। আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular