ঢাকা  রবিবার, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ; ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাশ্রীলঙ্কাকে হারিয়েও পাকিস্তানের বিদায়

শ্রীলঙ্কাকে হারিয়েও পাকিস্তানের বিদায়

নিউজ ডেস্ক: ৮ উইকেটে ২১২ রানের বড় পুঁজি পাওয়া পাকিস্তানকে সেমিফাইনালে যেতে হলে শ্রীলঙ্কাকে ১৪৭ বা এর চেয়ে কম রানে আটকে ফেলতে হতো। তা পারল না সালমান আগার দল, আগেই ছিটকে যাওয়া লঙ্কানরা তুলল ৬ উইকেটে ২০৭ রান। ফলে জিতেও এবারের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিল পাকিস্তান। আর সুপার এইটের দুই নম্বর গ্রুপে ইতোমধ্যে চ্যাম্পিয়ন হওয়া ইংল্যান্ডের সঙ্গী হয়ে সেমিতে উঠল নিউজিল্যান্ড।

শনিবার পাল্লেকেলেতে রান উৎসবের লড়াইয়ে ৫ রানে জিতেছে পাকিস্তান। এতে নিউজিল্যান্ডের পাশাপাশি তাদের পয়েন্টও দাঁড়াল ৩। কিন্তু নেট রান রেটে তারা (-০.১২৩) অনেক পিছিয়ে থাকায় কিউইরা (+১.৩৯০) এই গ্রুপ থেকে রানার্সআপ হয়ে শেষ চারের টিকিট পেয়েছে।

সুপার এইট পর্বে পূর্ণ ৬ পয়েন্ট অর্জন করেছে ইংল্যান্ড। তবে বিশ্বকাপের সহ-আয়োজক শ্রীলঙ্কা পয়েন্টের খাতাই খুলতে পারেনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular