ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডসঙ্গীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগ বাতিল, রুখে দাঁড়ানোর আহ্বান

সঙ্গীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগ বাতিল, রুখে দাঁড়ানোর আহ্বান

প্রাথমিক স্কুলে সঙ্গীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত শিক্ষা ও সংস্কৃতির ওপর হামলা।রুখে দাঁড়ানোর আহ্বান।

জাতীয় শিক্ষা সংস্কৃতি আন্দোলন প্রাথমিক স্কুলে সঙ্গীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগের বাতিলের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, এই সিদ্ধান্ত বাঙালীসহ বাংলাদেশে বসবাসরত সকল জাতির শিক্ষা সংস্কৃতির ওপর হামলা। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সমাজের সকল শ্রেণি পেশার জণগণকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। সংগঠনটির আহ্বায়ক মাহমুদ সেলিম, সদস্য সচিব রুস্তম আলী খোকন এক বিবৃতিতে আজ এ মন্তব্য করেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শরীর ও সংস্কৃতি চর্চা ছাড়া শিশুদের মেধা মনন বিকাশ অসম্ভব । পৃথিবীর সকল দেশেই শিশুদের নিজ নিজ জাতির সংস্কৃতি ও শরীর চর্চাসহ আনন্দদায়ক পরিবেশের মাধ্যমে পাঠদান পদ্ধতি বিরাজমান। বাংলাদেশেও শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের জন্য শিক্ষাঙ্গনকে যুগোপযোগী করে সাজানোর নিমিত্তে শিক্ষা বিশেষজ্ঞগণ দীর্ঘদিন যাবৎ প্রাথমিক স্কুলগুলোকে বিশ্বমানের করার জন্য নানা পরামর্শ দিয়ে আসছে। প্রাথমিক স্কুলগুলোকে বিশ্বমানের শিক্ষাপদ্ধতিতে নিয়ে যেতে বিনামূল্যে স্কুল ফিডিং, সঙ্গীত ও শরীর চর্চা এ পরামর্শগুলোর মধ্যে অন্যতম।

সে মোতাবেক গতবছরের ২৮ আগস্ট ২০২৪ খ্রীষ্টাব্দে বর্তমান সরকার প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, সঙ্গীত শিক্ষক ও শরীর চর্চা নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। দুঃখজনক হলেও সত্যি, ধর্মীয় রাজনৈতিক শক্তির বিরোধিতার মুখে গতকাল সরকার প্রাথমিক স্কুলে সঙ্গীত ও শরীর চর্চা শিক্ষক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেছে। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকার শুরু হতেই ধর্মীয় মৌলবাদী শক্তির সাথে আপোষকামিতার পথ গ্রহণ করেছে। যা জুলাই গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী। বিগত দেড় বছরে সরকার মৌলবাদী শক্তিগুলোর নিকট নতজানু হয়ে থাকার প্রবণতা জণগণের নিকট প্রতীয়মান হয়েছে। হতাশাজনক হচ্ছে সরকারের উপদেষ্টা মন্ডলীতে দ্বায়িত্ব পালন করা একাধিক উপদেষ্টা এই সরকারে যোগ দেয়ার পুর্বে বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে শিক্ষা বিষয়ে যে সকল ধারণা ও বক্তব্য প্রদান করেছেন – এ সিদ্ধান্ত ঠিক তার বিপরীত।

নেতৃবৃন্দ বলেন, অন্তবর্তীকালীন সরকার চতুর্থ শিল্প বিপ্লব উপযোগী বিশ্বমানের শিক্ষা সংস্কৃতি চর্চা হতে দেশকে দুরে নিয়ে যাচ্ছে এবং প্রগতির পথকে রুদ্ধ করে দিচ্ছে। একটি ধর্মভিত্তিক রাষ্ট্রের দিকে ধাবিত করার জন্য অন্ধকার পশ্চাৎপদ ধর্মীয় শক্তির শুধু আপোষই করছে না, তাদের নানাভাবে মদদ দিচ্ছে। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বাঙালী জাতির শিক্ষা সংস্কৃতির ওপর যেকোন হামলা অতীতের ন্যায় বর্তমানেও প্রতিহত করা হবে। বিবৃতিতে নেতৃবৃন্দ, সরকারের সঙ্গীত ও শরীর চর্চা শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত পুনবহালের দাবিতে সমাজের সকল মহলকে এগিয়ে আসার আহ্বান জানান ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular