ঢাকা  মঙ্গলবার, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশচট্টগ্রামসন্দ্বীপ স্টুডেন্টস্ এসোসিয়েশন চট্টগ্রাম কলেজের ফ্রি ব্লাড ক্যাম্পেইন

সন্দ্বীপ স্টুডেন্টস্ এসোসিয়েশন চট্টগ্রাম কলেজের ফ্রি ব্লাড ক্যাম্পেইন

নিউজ ডেস্ক:   সন্দ্বীপ স্টুডেন্টস্ এসোসিয়েশন, চট্টগ্রাম কলেজ এর উদ্যোগে রোজ বৃহস্পতিবার “ঐতিহ্যবাহী সন্দ্বীপ আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে ” ফ্রি ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়৷

অনুষ্ঠানের প্রথম অংশে সুস্থ ও নিরাপদ জীবন যাপনে জন্য রক্ত পরিক্ষার তাৎপর্য নিয়ে, সচেতনতা মূলক সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশিক এলাহি, সভাপতি, সন্দ্বীপ স্টুডেন্টস্ এসোসিয়েশন, চট্টগ্রাম কলেজ। সঞ্চলনায় ছিলেন, রেজাউল করিম শাহীন, সাধারণ সম্পাদক, সন্দ্বীপ স্টুডেন্টস্ এসোসিয়েশন, চট্টগ্রাম কলেজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবুল কালাম আজাদ, চেয়ারম্যান, সন্দ্বীপ জেনারেল হাসপাতাল। বিশেষ অতিথি ছিলেন মো: ওমর ফারুক, প্রধান শিক্ষক, সন্দ্বীপ আইডিয়াল উচ্চ বিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সাখাওতুল মাওলা, ফিন্যান্স ডিরেক্টর, সন্দ্বীপ জেনারেল হাসপাতাল ও বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সাখাওয়াত রুবেল, প্রধান পৃষ্ঠপোষক, সন্দ্বীপ আইডিয়াল সোসাইটি এবং সন্দ্বীপ আইডিয়াল সোসাইটির সদস্যবৃন্দ। এছাড়াও এভারগ্রীন কালচারাল স্পোর্টিং ক্লাবের নেতৃবৃন্দ।

অতিথিদের গুরুত্বপূর্ণ বক্তব্যে মধ্যে দিয়ে সেমিনার অংশ শেষে, অনুষ্ঠানের অবশিষ্ট অংশ শুরু হয়।যেখানে ৪০০ শতাধিক শিক্ষার্থীদের নিয়ে একটি ব্লাড ক্যাম্পেইন সম্পন্ন করা হয়।

সন্দ্বীপ স্টুডেন্টস্ এসোসিয়েশন, চট্টগ্রাম কলেজ এর ফ্রি ব্লাড ক্যাম্পেইন ও ব্লাড সেমিনারে, স্পনসর করেছেন সন্দ্বীপ জেনারেল হাসপাতাল। এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলো সন্দ্বীপ আইডিয়াল সোসাইটি, সন্দ্বীপ।

সন্দ্বীপ স্টুডেন্টস্ এসোসিয়েশন, চট্টগ্রাম কলেজের বর্তমান বিওডি চেয়ারম্যান মাসুদুর রহমান সম্পন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং প্রোগ্রামের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

এছাড়াও সভাপতি আশিক এলাহি তার বক্তব্যে সন্দ্বীপ জেনারেল হাসপাতাল, সন্দ্বীপ আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ, সন্দ্বীপ আইডিয়াল সোসাইটির, সন্দ্বীপ এর সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

আরো ধন্যবাদ জানিয়েছেন সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন, এভারগ্রীণ কালচারাল স্পোর্টিং ক্লাবের নেতৃবৃন্দ সহ অন্য যে সকল সংগঠন উপস্থিত ছিলো।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular