ব্যর্থতার আধারে নাচে সম্ভাবনার আলো
[The light of possibility dances amidst failure.]
সৈয়দ শাকিল আহাদ
—–==========
৩৬ বছরের রক্ত জল করা খাটুনি,
শূন্য ঝুলিতে জমে আছে নীরব ক্লান্তি,
শুধু এক বুক ভালোবাসা– অনিঃশেষ,
জানি, জীবনের সোনালী অধ্যায় শেষ।
Thirty-six years of back-breaking toil,
Silent weariness gathers in an empty sack;
Yet, a heart overflowing with boundless love—
I know, the golden chapter of life has ended.
চাকরীর মেয়াদ ফুরোতেই বদলে গেল চেনা পৃথিবীর রূপ আর রঙ,
সংসারের ঘড়িটা ঠিকই চলে, শুধু মুছে গেছে আমার পুরোনো ঢং।
সঞ্চয়ের খাতায় শূন্যের ভিড়, পকেটে নেই কোনো জমানো মূলধন,
প্রতিটি ভোরের আলো এনে দেয় এক অজানা দুশ্চিন্তার ঘনঘটা আর রণ।
নতুন দ্বারে দ্বারে ঘুরি এক টুকরো উপার্জনের আসায় দিনরাত,
সবাই বলে— “আপনার বয়স হয়েছে, এখন বিশ্রামের উপযুক্ত সময় ও রাত।”
বয়সের বার্ধক্য যেন অপরাধ, অভিজ্ঞতার মূল্য আজ আর কেউ দেখে না,
পঞ্চাশোর্ধ্ব এই শরীরে কেউ আর নতুন করে কাজের স্বপ্ন বোনে না।
তার ওপর এই ডিজিটাল যুগ, চারপাশে শুধুই প্রযুক্তির জটিল খেলা,
পর্দার স্ক্রিনে আটকে আছে বিশ্ব, আমার জানা জ্ঞান সেখানে কেবলই অবহেলা।
কীবোর্ডের দ্রুত টাইপ, জটিল সব কোডিং আর অ্যাপসের এই আধুনিক মেলা,
আমার পুরোনো খাতা-কলমের হিসেবকে হাসিমুখে করে দেয় অবহেলা।
প্রযুক্তির দৌড়ে পিছিয়ে পড়েছি, তা মানি আমি নিজের মনে,
কিন্তু কাজের স্পৃহা কি বয়সের সাথে নিঃশেষ হয়ে যায় জীবনের গহনে?
ব্যর্থতার গ্লানি প্রতিদিন বুকে এসে এক ভারী পাথরের মতো বিঁধে,
নিজের ঘরের প্রতিটা কোণে আটকে থাকে এক তীব্র আত্মসম্মানের খিদে।
পরিবারের মানুষগুলোর মুখের দিকে তাকালে বুকটা কেঁপে ওঠে ভয়ে,
একসময়ের বটবৃক্ষ আজ বুঝি শুধুই এক বোঝা হয়ে বেঁচে থাকে ক্ষয়ে?
না, আমি বোঝা হতে চাই না, হতে চাই না কারও করুণার পাত্র,
জীবনের শেষ যুদ্ধটা লড়তে চাই, আমি এখনও এক লড়াকু ছাত্র।
অভিজ্ঞতার ঝুলিতে জমা আছে সততা, শ্রম আর দায়িত্বের অফুরান আলো,
নতুন যেকোনো নতুন পরিবেশে মানিয়ে নিতে এই মন আজও প্রস্তুত বেশ ভালো।
মানিয়ে নেব সব প্রযুক্তির সাথে, শিখে নেব যা কিছু অজানা আর নতুন,
কঠোর পরিশ্রমে ভুলিয়ে দেব আমার এই বয়সের সব পুরোনো আর ঘুণ।
পরিবারের মুখে দেখতে চাই একটুকু নিশ্চিন্তের হাসি আর স্বস্তি,
সমাজের চোখে আবারও মাথা উঁচু করে দাঁড়ানোর এই তো আমার শেষ ভক্তি।
উপার্জনক্ষম হয়ে বাঁচতে চাই, নিজের শ্রমে নিজের অন্ন যোগাতে,
কারও কাছে হাত না পেতে, নিজের যোগ্যতায় সব বাধা অতিক্রম করে এগোতে।
বেঁচে থাকার প্রবল উদ্যম আজও আমার এই ধমনীতে তাজা হয়ে বয়,
বয়স আর প্রযুক্তির দেয়াল ভেঙে একদিন আমার ইচ্ছেগুলোর হবেই জয়।
অভিজ্ঞতার মূল্য দেবে সময়, পরিশ্রম কখনো বৃথা যায় না জানি,
নতুন কোনো কর্মক্ষেত্রে ফুটবে আমার আবার নতুন আলোর রেখা মানি।
সম্মান নিয়ে বেঁচে থাকার এই লড়াইতে আমি হার মানব না কোনোদিন,
স্বপ্নের আলো জ্বেলে এগিয়ে যাব, মিটিয়ে দেব জীবনের সব বিষাদের ঋণ।
জীবনের এই নতুন ভোরে আবার শুরু হবে আমার এক নতুন পথচলা,
পরাজয় নয়, আমার সততা আর শ্রমই শেষপর্যন্ত বলবে জয়ের কথা বলা।
জীবনের এ নতুন ভোরে শুরু হবে আমার নতুন এক পথচলা,
পরাজয় নয়, আমার সততা আর শ্রম শেষপর্যন্ত বলবে জয়ের কথা।
আমার প্রতিটি পদক্ষেপে থাকবে দৃঢ়তা, নতুন চ্যালেঞ্জ, মুখোমুখি হতে প্রস্তুত আমি।
সফলতার সিঁড়ি, সাহসিকতা এবং অধ্যবসায়ে গড়ে উঠবে নতুন ইতিহাস
জীবনের এই যাত্রায়, ব্যর্থতার আধারে নাচে সম্ভাবনার আলো।
At this new dawn of life, a new journey begins for me, ultimately,
It is not defeat, but my integrity and hard work that will speak of victory.
Steadfastness will mark my every step; I am ready to face new challenges.
A new history will be forged through the ladder of success, courage, and perseverance;
In this journey of life, the light of possibility dances amidst the shadows of failure.
Translation: Mahmud Mir




