ঢাকা  বৃহস্পতিবার, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ; ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাসুপার এইটের লড়াইয়ে দুপুরে মুখোমুখি হচ্ছে দুই অপরাজিত দল

সুপার এইটের লড়াইয়ে দুপুরে মুখোমুখি হচ্ছে দুই অপরাজিত দল

নিউজ ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্লক-বাস্টার ফাইট আজ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) প্রথম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে আসরের দুই অপরাজিত দল দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।

সেমিফাইনাল নিশ্চিতের লক্ষ্যে আপোষহীন প্রোটিয়া ও ক্যারিবীয়রা। আহমেদাবাদে সুপার এইটের বিগ ম্যাচ মাঠে গড়াবে দুপুর সাড়ে ৩টায়।

এবারের আসরে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ দারুণ খেলছে। গ্রুপ পর্বের ম্যাচে দুই দলই অপরাজিত থাকার পর, সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচেও জয় পেয়েছে দুই দল। আজ যে দল জয় পাবে, তাদের সেমিফাইনালে ওঠা অনেকটাই নিশ্চিত।

সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে টুর্নামেন্টের হট ফেবারিট ও বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে বড় ব্যবধানে হারিয়েছে প্রোটিয়ারা। অপরদিকে, চমক দেখিয়ে অপরাজিত থেকে সুপার এইটে ওঠা জিম্বাবুয়েকে নিয়ে ছেলেখেলা করেছে ওয়েস্ট ইন্ডিজ। এবার দুই অপরাজিত থাকা দলের লড়াই আজ।

এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ২৬ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। যেখানে ওয়েস্ট ইন্ডিজের ১৪ জয়ের বিপরীতে দক্ষিণ আফ্রিকার জয় ১২টিতে। শেষ পাঁচ দেখাতেও এগিয়ে ক্যারিবীয়রা। শেষ পাঁচ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের জয় চারটিতে, আর দক্ষিণ আফ্রিকা জয় পেয়েছে এক ম্যাচে।

তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। দুই দল পাঁচবার মুখোমুখি হয়েছে, যেখানে দক্ষিণ আফ্রিকার জয় চার ম্যাচ আর ওয়েস্ট ইন্ডিজের একটিতে। এখন দেখার বিষয় আজ কে জয় পায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular