ঢাকা  শুক্রবার, ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকসেনাদের যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন চীনা প্রেসিডেন্ট

সেনাদের যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন চীনা প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক : চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সেনাদের যুদ্ধের প্রস্তুতি জোরদার করার আহ্বান জানিয়েছেন। সম্প্রতি পিপলস লিবারেশন আর্মি রকেট ফোর্সের একটি ব্রিগেড পরিদর্শন করার সময় চীনের প্রেসিডেন্ট এই মন্তব্য করেন।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম বার্তা সংস্থা রয়টার্স শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, তাইওয়ানের চারপাশে চীনের সেনাবাহিনীর সামরিক মহড়ার কয়েকদিন পর জিনপিংয়ের এই মন্তব্য সামনে এল।

বার্তা সংস্থা সিনহুয়া বলছে, গত বৃহস্পতিবার পিপলস লিবারেশন আর্মি রকেট ফোর্সের একটি ব্রিগেড পরিদর্শন করেন শি জিনপিং। এসময় তিনি বলেন, সামরিক বাহিনীকে বিস্তৃতভাবে প্রশিক্ষণ এবং যুদ্ধের প্রস্তুতি জোরদার করা উচিত এবং নিশ্চিত করা উচিত যে, সৈন্যদের দৃঢ় যুদ্ধের সক্ষমতা রয়েছে।

সাম্প্রতিক দিনগুলোতে তাইওয়ানের সঙ্গে চীনের উত্তেজনা ব্যাপক মাত্রায় বেড়েছে। গত সপ্তাহে তাইয়ানের চারপাশে সামরিক মহড়া চালিয়েছে চীন। পাল্টা তৎপরতা দেখিয়েছে তাইওয়ানও।

তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে চীন। এ দাবির পরিপ্রেক্ষিতে প্রায়ই দ্বীপটি ঘিরে সামরিক মহড়া চালায় বেইজিং। গত কয়েক বছরে তাদের এ তৎপরতা বেড়েছে। এ সময় দফায় দফায় তাইওয়ান ঘিরে যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান পাঠিয়েছে দেশটি। তবে চীনের দাবি মানতে নারাজ তাইওয়ান। নিজেদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাবি করে দ্বীপটি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular