নীলফামারী প্রতিনিধি : মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বহুদলীয় গণতন্ত্রের রুপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রেখেছে জাতীয়তাবাদী কৃষক দল সৈয়দপুর উপজেলা শাখা। সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়ন কৃষক দল সোমবার (১৬ জুন) বিকেলে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও মাদরাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর মধ্যদিয়ে ওই কর্মসূচি পালন করে।
বৃক্ষরোপন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী কৃষকদল সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি সাবেক ছাত্রনেতা মাজহারুল ইসলাম বসুনিয়া মিজু।
এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সিনিয়র সহ সভাপতি এরশাদ আলী, সাংগঠনিক সম্পাদক আলফ্রেড টিটো চৌধুরী, কিশোরগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি তৌহিদুর রহমান তৌহিদ, সৈয়দপুর উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, জেলা কৃষক দলের সদস্য আনোয়ারুল ইসলাম আনারুল, খাতামধুপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আজহারুল ইসলাম, খাতামধুপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আকরাজুল হক, সাধারণ সম্পাদক, মো.এনামুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাবলু উদ্দিন, কামারপুকুর ইউনিয়ন কৃষকদলের সিনিয়র সহ সভাপতি শরিফুল ইসলাম, বোতলাগাড়ি ইউনিয়ন কৃষক দলের সভাপতি সুজন প্রমুখ।
এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে একই কর্মসূচি পালন করে সংগঠনটি। জাতীয়তাবাদী কৃষকদল সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি সাবেক ছাত্রনেতা মাজহারুল ইসলাম বসুনিয়া মিজু বলেন বৃক্ষরোপণ ছাড়াও কৃষক দল জনকল্যাণে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। যা ভবিষ্যতে অব্যাহত থাকবে।



