ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশসৈয়দপুরে তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সৈয়দপুরে তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে সুমন (২১) নামে এক রশিতে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৩ এপ্রিল) দুপুরের দিকে ওই মরদেহ উদ্ধার করে পুলিশ।

এলাকাবাসী জানায়, উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের তেলীপাড়ার ওই যুবক সবার অজান্তে শোয়ার ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। সে এলাকার ইয়াকুব আলীর ছেলে। পুলিশ খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। ঘটনার কারণ এখনো জানা যায়নি।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে নিহতের কারণ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular