ঢাকা  রবিবার, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিসোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ

নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। গত ২৪ ঘণ্টায় কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ১০-১৫ টাকা। আলুও পাঁচ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে।এমনকি আগের এলসি করা এসব পণ্যও আটকে দিয়েছে প্রতিবেশী ওই দেশ। এরপর থেকে জেলায় আলু ও পেঁয়াজের দাম দফায় দফায় বাড়ছে। বুধবার সকালে বেড়েছে পেঁয়াজের দাম আরও ৫ টাকা।

বুধবার চাঁপাইনবাবগঞ্জের নিউমার্কেট ও শিবগঞ্জ উপজেলার কয়েকটি কাঁচাবাজারে খোঁজ নিয়ে এ তথ্য পাওয়া গেছে।

শিবগঞ্জ কাঁচাবাজারের পেঁয়াজ ব্যবসায়ী রবিউল বলেন, গত সোমবার ৭৫ টাকা কেজি দরে পেঁয়াজ কিনে ৮০ টাকায় বিক্রি করেছি। মঙ্গলবার কিনতে হয়েছে ৮০ টাকা কেজি। তাই বিকেল থেকে ৯৫ টাকা কেজি দরে বিক্রি করছি। বুধবার কয়েকজনের কাছে পেঁয়াজ না পাওয়ায় ৫ টাকা বেশি দিয়ে কিনলাম। দাম আরও বাড়তে পারে।

সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাঈনুল ইসলাম বলেন, মঙ্গলবার সকাল থেকে এখন পর্যন্ত পেঁয়াজ ও আলু ভর্তি কোনো ট্রাক স্থলবন্দরে প্রবেশ করেনি। আগামীতে কখন আসবে নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular