ঢাকা  রবিবার, ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ; ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিসোনালী ব্যাংকের মূলধনে ঘাটতি নেই, ঋণ আদায়ে অগ্রগতি

সোনালী ব্যাংকের মূলধনে ঘাটতি নেই, ঋণ আদায়ে অগ্রগতি

সুমন দত্ত: সোনালী ব্যাংকের অগ্রগতি গত বছরের তুলনায় বেশি হয়েছে। ব্যাংকটিতে এক সময় মূলধনের ঘাটতি ছিল। এখন তা আর নেই। বিগত কয়েক বছরের তুলনায় ক্যাশ লোন আদায় হয়েছে সর্বোচ্চ। তিন বছরের মধ্যে খেলাপি ঋণও এক অঙ্কের ঘরে নেমে আসবে বলে মনে করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান।

মঙ্গলবার রাজধানীর মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শওকত আলী খান বলেন, ২০২৫ সালে সোনালী ব্যাংকের পরিচালন মুনাফা ৮ হাজার ১৭ কোটি টাকা। ব্যাংকের বর্তমান আমানত বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭৯ হাজার ৮৭৯ কোটি টাকা। এর বিপরীতে ঋণ বিতরণ হয়েছে ১ লাখ ৪ হাজার ৭২৩ কোটি টাকা।

গত বছর ব্যাংকটি খেলাপি ঋণ থেকে নগদ আদায় করেছে ১ হাজার ২০৩ কোটি টাকা। তবে ব্যাংকটির রাষ্ট্রায়াত্ত্ব তিন প্রতিষ্ঠানের কাছেই পাওনা প্রায় ১৫ হাজার কোটি টাকা। খেলাপি ঋণ আদায় প্রসঙ্গে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘শীর্ষ খেলাপিদের কাছ থেকে ঋণ আদায়ের প্রক্রিয়া কিন্তু চলমান আছে। প্রত্যেক খেলাপির সাথে আমাদের দ্বিপাক্ষিক আলোচনা হয়। পাশাপাশি যেখানে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেখানে আইনগত ব্যবস্থা নেই।’

এসময় তিনি আরও জানান, শীর্ষ ২০ খেলাপির কাছ থেকে ৭৪৫ কোটি টাকা আদায় করা হয়েছে। এছাড়া হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় এখন পর্যন্ত ৩০০ কোটি টাকা আদায় করেছে সোনালী ব্যাংক। বাকি টাকা আদায়ে হলমার্ক গ্রুপের বন্ধকি সম্পত্তি নিলামে তোলার প্রক্রিয়া চলছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular