সুমন দত্ত: হত্যাসহ একাধিক ফৌজদারি অপরাধের আসামীকে দেশ ছেড়ে পালানোর সুযোগ করে দিয়েছেন এক সরকারি আমলা। তার নাম ড. এ কে এম আজাদুর রহমান। আর আসামীর নাম সাদ আল রেজওয়ান রহমান ওরফে সৌমিক সাদ।
ড. আজাদুর বর্তমানে বিআরআইসিএম (বাংলাদেশ রেফারেন্স ইন্সটিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টসের) মহাপরিচালক (ডিজি) হিসেবে কর্মরত আছেন। তিনি আগামী ১৮ জানুয়ারি ২০২৫ জাপান সফরে যাচ্ছেন। কেমিক্যাল মেট্রোলজি অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় কেনা XRD যন্ত্রের উপর প্রশিক্ষণ নিতে ২০-২৪ জানুয়ারি জাপান অবস্থান করবেন তিনি। তবে তিনি ঢাকা থেকে রওনা দিচ্ছেন ১৮ জানুয়ারি। তার অফিসের ব্যক্তিগত সহকারী দেলওয়ার এ তথ্য সংবাদ মাধ্যম কে দিয়েছেন।
আসামী সাদ একই প্রতিষ্ঠানের বৈজ্ঞানিক কর্মকর্তা। তার বিরুদ্ধে চকবাজার থানায় একটি মামলা হয়। যেখানে আসামী হিসেবে ১ নম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম রয়েছে। সেই মামলায় ৮৩ নম্বর আসামী সাদ আল রেজওয়ান রহমান।
তাকে নিয়ে মহাপরিচালক ড. আজাদুর কেন বিদেশ যাচ্ছেন? এই প্রশ্ন করলে জবাবে ড. আজাদুর বলেন, সরকারি নির্দেশে তিনি এই কাজ করছেন। সিনিয়র সচিবসহ প্রশাসনের আরো কয়েকজন তাকে নিয়ে যাবার জন্য অনুমতি পত্রে স্বাক্ষর করেছে। এজন্য সাদ তার সফর সঙ্গী হয়েছে। তিনি জানেন সাদের বিরুদ্ধে মামলা আছে।
মামলা থাকা সত্ত্বেও সাদ কে কেন তারা বিদেশ সফরের অনুমতি দিয়েছে? এটা মিডিয়ার কাছে ড. আজাদুরের প্রশ্ন ছিল। তিনি আরো বলেন, সাদ জাপান সফর শেষ করলেও মামলা থেকে তার নাম উঠে যাবে না। এ কারণে সাদের জাপান সফরে ড.আজাদুরের কিছুই হবে না। এমন মত দিলেন ড. আজাদুর।



