ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধহাজারীবাগে সেনা অভিযানে কিশোর গ্যাং লিডার ‘ডন সাগর' আটক

হাজারীবাগে সেনা অভিযানে কিশোর গ্যাং লিডার ‘ডন সাগর’ আটক

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাজারীবাগ থানাধীন বউবাজার এলাকার বালুর মাঠ হতে কিশোর গ্যাং লিডার ডন সাগরকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। 

মঙ্গলবার (০৭ অক্টোবর) গভীর রাতে মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কামরাঙ্গীরচর আর্মি ক্যাম্পের ৪৬ ব্রিগেডের (অজেয় চার) একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।

সেনা সূত্র জানায়, মোঃ নয়ন নামে এক ব্যক্তিকে গুরুতর জখমের অভিযোগ এবং হাজারীবাগ এলাকায় নিয়মিত টহলের সময় নিজস্ব গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে ডন সাগরকে গ্রেফতারের পর তার স্বীকারোক্তির ভিত্তিতে তার নিজ বাসায় তল্লাশি চালিয়ে ০২টি চাপাতি, ০২টি এন্ড্রয়েড মোবাইল, ০১টি হাত ঘড়ি এবং নগদ ২,৭০০ টাকা উদ্ধার করা হয়।                

সেনা সূত্র আরও জানায়, ডন সাগর দীর্ঘদিন ধরে ঝাউচর-হাজারীবাগ এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে টহল কার্যক্রম জোরদার করা হয়েছিল। ভবিষ্যতেও সন্ত্রাসবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পরে গ্রেফতারকৃত ডন সাগরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাজারীবাগ থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে হাজারীবাগ থানার এসআই মোহাম্মদ শাহীন বলেন, ‘গতকাল রাতে সেনাবাহিনী অভিযান চালিয়ে ডন সাগর নামে একজন সন্ত্রাসীকে বিভিন্ন সরঞ্জামাদি সহ গ্রেফতার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular