ঢাকা  বুধবার, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ; ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকহামলার শঙ্কায় নাগরিকদের ইরান ছাড়ার পরামর্শ দিলো ভারত

হামলার শঙ্কায় নাগরিকদের ইরান ছাড়ার পরামর্শ দিলো ভারত

নিউজ ডেস্ক:  মার্কিন হামলার আশঙ্কায় ইরানে থাকা নিজ নাগরিকদের ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে ভারত। এই নির্দেশনাটি ইরানের বর্তমান সব ভারতীয় শিক্ষার্থী, তীর্থযাত্রী, ব্যবসায়ী ও পর্যটকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। খবর এনডিটিভি ও এএফপি’র।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) তেহরানে নিযুক্ত ভারতীয় দূতাবাসের এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ভারতীয় দূতাবাস বলেছে, ‘ইরানের পরিবর্তনশীল পরিস্থিতিতে বর্তমানে দেশটিতে অবস্থানরত ভারতীয় নাগরিকদের বাণিজ্যিক ফ্লাইটসহ যেকোনো পরিবহন ব্যবস্থা ব্যবহার করে ইরান ত্যাগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।’

বিবৃতিতে বলা হয়েছে, ইরানে অবস্থানরত ভারতীয় সব শিক্ষার্থী, তীর্থযাত্রী, ব্যবসায়ী ও পর্যটকদের জন্য ওই পরামর্শ প্রযোজ্য। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, ইরানে প্রায় ১০ হাজার ভারতীয় নাগরিক অবস্থান করছেন।

বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানে অবস্থানরত ভারতীয়দের গত ১৪ জানুয়ারির জারি করা নির্দেশনা পুনরায় মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

নির্দেশনায় সব ভারতীয় নাগরিক এবং ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিকে (পিআইও) সর্বোচ্চ সতর্কতা অবলম্বন, বিক্ষোভ বা প্রতিবাদ-সমাবেশের এলাকা এড়িয়ে চলা, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ বজায় রাখা এবং যেকোনও পরিস্থিতির বিষয়ে স্থানীয় গণমাধ্যমে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া ইরানে অবস্থানরত ভারতীয়দের পাসপোর্ট ও পরিচয়পত্রসহ ভ্রমণ ও অভিবাসনসংক্রান্ত সব নথি সঙ্গে প্রস্তুত রাখতে বলা হয়েছে। প্রয়োজনীয় সহায়তার জন্য তাদের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

জানুয়ারিতে সরকারবিরোধী আন্দোলনে নিহত ব্যক্তিদের স্মরণে ৪০ দিনের শোকসভা পালনের পর গত শনিবার থেকে ইরানে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে। রাজধানী তেহরানসহ মাশহাদ শহরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন।

ভিডিও ফুটেজে দেখা গেছে, বিশাল জনতা সরকারবিরোধী স্লোগান দিচ্ছে।

আগামী বৃহস্পতিবার জেনেভায় পরমাণু চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা হওয়ার কথা থাকলেও পরিস্থিতি বেশ নাজুক। ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যে সামরিক বিমান, সৈন্য এবং গোলাবারুদ পাঠানো বৃদ্ধি করেছে। ফ্লাইট ট্র্যাকিং ডেটা অনুযায়ী, ওই অঞ্চলে ক্রমাগত সামরিক সরঞ্জাম পৌঁছানো হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular