ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকহিমন্ত বিশ্ব শর্মা আবারও আসামের মুখ্যমন্ত্রী

হিমন্ত বিশ্ব শর্মা আবারও আসামের মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের জন্য শপথ নিলেন হিমন্ত বিশ্ব শর্মা। আসামের রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন।

মঙ্গলবার (১২ মে) গুয়াহাটির খানাপাড়া ভেটেরিনারি কলেজ মাঠে এই শপথ অনুষ্ঠান হয়।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং, নির্মলা সিতারমণ এবং বিজেপি-এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা।

পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও উপস্থিত ছিলেন।

হিমন্তের পর মন্ত্রী হিসেবে নেন বিজেপি বিধায়ক রামেশ্বর তেলি, চরণ বোরো এবং অজন্তা নিয়োগ। মন্ত্রী হিসাবে শপথ নেন বিজেপির জোটসঙ্গী দল অসম গণপরিষদের (এজিপি) প্রধান অতুল বরা।

আসামের বিধানসভা নির্বাচনে এনডিএ দুই-তৃতীয়াংশ আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। বিজেপি ৮২টি আসন জিতেছে, আর তার মিত্র দল অসম গণপরিষদ (এজিপি) এবং বোডোল্যান্ড পিপলস ফ্রন্ট (বিপিএফ) প্রত্যেকে ১০টি করে আসন পেয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular