ঢাকা  বুধবার, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ; ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়১২ জেলায় নতুন পুলিশ সুপার

১২ জেলায় নতুন পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক:  সরকার পতনের পর পুলিশ বাহিনীতে বড় রদবদলের ধারাবাহিকতায় এবার ১২ জেলার পুলিশ সুপার (এসপি) মর্যাদার কর্মকর্তাকে পরিবর্তন করা হয়েছে। নতুন আইজিপি দায়িত্বে আসার এক মাসের মাথায় এসব পুলিশ সুপার বদলের এ আদেশ দেয়া হলো।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে ওই ১২ জেলায় নতুন পুলিশ কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হয়েছে। তবে বর্তমানে দায়িত্বে থাকা কর্মকর্তাদের কোথায় বদলি করা হয়েছে, সেই আদেশ হয়নি।

চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, দিনাজপুর, বরিশাল, রাজশাহী, গাজীপুর, মানিকগঞ্জ, গাইবান্ধা, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় নতুন পুলিশ সুপারকে দায়িত্ব দেয়া হয়। নতুন যেসব পুলিশ কর্মকর্তাদের এসব জেলায় পাঠানো হচ্ছে তারা এখন পিবিআই, এসবি, কমাড্যান্ট ইনসার্ভিস ট্রেনিং সেন্টার গাইবান্ধা, অ্যান্টি টেররিজম ইউনিট, এবিপিএন, ডিআইজি রেঞ্জ অফিস, পুলিশ অধিদপ্তর ও সদর দপ্তরে পুলিশ সুপার পদমর্যাদায় কর্মরত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular