ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতি২য় বাংলাদেশ লাইট ইঞ্জিনিয়ারিং এক্সপো শুরু

২য় বাংলাদেশ লাইট ইঞ্জিনিয়ারিং এক্সপো শুরু

সুমন দত্ত: দ্বিতীয় বাংলাদেশ লাইট ইঞ্জিনিয়ারিং এক্সপো ২০২৬ শুরু হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১ টা থেকে এই এক্সপো শুরু হয়। এই প্রদর্শনী চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে মেলা। রাজধানীর মিন্টু রোডের শহীদ আবু সাঈদ কনভেনশন হলে এই মেলা শুরু হবে।   

মেলা সম্পর্কে রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন বাংলাদেশ লাইট ইঞ্জিনিয়ারিংয়ের সভাপতি আবদুর রাজ্জাক। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, আবুল হোসেন, আবদুর রশিদসহ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় এই মেলা শুরু হচ্ছে। মন্ত্রণালয়ের সচিব মাহাবুবুর রহমান মেলা উদ্বোধন করবেন। সচিবের সঙ্গে থাকবেন বিশ্ব ব্যাংকের প্রতিনিধি হোসনা ফেরদৌসি সুমি ও এফবিসিসিআই এর প্রশাসক আবদুর রহিম খান। 

মেলায় কৃষি যন্ত্রপতি, র্নিমাণ , মোটরগাড়ি, বৈদ্যুতিক, প্যাকেজিং যন্ত্রপতি, টেক্সটাইলে ব্যবহৃত পণ্য এবং ভোগ্যপণ্য উৎপাদনে ব্যবহার হয় এসব যন্ত্রপতি দেখানো হবে। প্রদর্শনকারীরা নিজেদের পণ্য তাদের প্যাভেলিয়নে দেখাবে। ভোক্তাগণকে কিভাবে সেবা দেওয়া হবে তা জানাবেন তারা। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular