মাঠে ফুটবলার লিওনেল মেসি গোল করা আর গোল করানো এই দুই বিভাগেই ১০–এ ১০।
কারণ, বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোল এবং সর্বোচ্চ অ্যাসিস্ট—দুটি রেকর্ডই যে এখন তাঁর একচ্ছত্র দখলে! ২১টি গোল নিয়ে তিনি আছেন বিশ্বমঞ্চের গোলদাতাদের সবার শীর্ষে, আর অ্যাসিস্টের তালিকায় চূড়ায় বসে আছেন ১০টি অ্যাসিস্ট নিয়ে।
২০০৬ সাল থেকে বিশ্বমঞ্চে যাত্রা শুরু করা মেসি অ্যাসিস্ট করেছেন তাঁর ক্যারিয়ারে খেলা ৬টি বিশ্বকাপের প্রতিটিতেই! ফুটবল ইতিহাসে আর কোনো খেলোয়াড়ের এমন অতিমানবীয় কীর্তি নেই। এই ১০টি অ্যাসিস্ট আবার তিনি করেছেন ভিন্ন ভিন্ন ১০ জন ফুটবলারকে!




