ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতি৬ চিনিকল খুলে দেওয়ার দাবি জানিয়েছে সংগ্রাম কমিটি

৬ চিনিকল খুলে দেওয়ার দাবি জানিয়েছে সংগ্রাম কমিটি

সুমন দত্ত: পতিত আওয়ামী লীগ সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া ৬টি রাষ্ট্রায়ত্ত চিনিকল পুনরায় চালুর দাবি জানিয়েছে “রাষ্ট্রায়ত্ত চিনিকল রক্ষা সংগ্রাম জাতীয় কমিটি”। এ দাবি মানা না হলে আগামী ৩১ মার্চ শিল্প মন্ত্রণালয় ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।

শনিবার (৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এতে লিখিত বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক কারুজ্জামান ফিরোজ। এ সময় তার সঙ্গে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘেরাও কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে রাষ্ট্রায়ত্ত বন্ধ ও চালু সব চিনিকলে ২৬ মার্চ পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

কর্মসূচি ঘোষণা করে কারুজ্জামান ফিরোজ বলেন, এর আগে ২০২৪ সালের নভেম্বরে জাতীয় গণফ্রন্ট ও জাতীয় মুক্তি কাউন্সিলের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সাক্ষাতের সময় অন্যান্য প্রসঙ্গের পাশাপাশি বন্ধ ছয়টি চিনিকল আধুনিকায়ন করে পুনরায় চালুর সিদ্ধান্ত হয়েছিল। পরে একটি অধ্যাদেশের মাধ্যমে চিনিকল ছয়টি চালুর ঘোষণা দেওয়া হয়।

তবে তিনি অভিযোগ করেন, অর্থ মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় বরাদ্দ না দিয়ে উল্টো আখ মাড়াই কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পরে চিনিকল খোলা হবে না বলে অর্থমন্ত্রণালয় থেকে জানানো হয়। অর্থ মন্ত্রণালয়ের এ ধরনের এখতিয়ার আছে কিনা জানতে চান নেতারা। কি কারণে অর্থ বরাদ্দ করা গেল না তার কোনো উত্তর পাননি তারা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular