ঢাকা  শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতি৯ তরুণ হত্যায় শেখ হাসিনাসহ আট জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ

৯ তরুণ হত্যায় শেখ হাসিনাসহ আট জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ

নিউজ ডেস্ক : রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে ৯ তরুণকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আট জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ।

এই মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন সাবেক আইজিপি একেএম শহিদুল হক ও ডিএমপির সাবেক কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া।

প্রসিকিউশনের অভিযোগ, ২০১৬ সালের ২৫ জুলাই রাতে রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়িতে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। তবে সেখানে আগে থেকেই আটক ৯ তরুণকে গুলি করে হত্যা করা হয়।

এছাড়া ট্রাইব্যুনাল-২ এ জুলাই অভ্যুত্থানে চট্টগ্রামে শহীদ ওসাসিমসহ ৬ জনকে হত্যা মামলায় সাবেক মন্ত্রী হাছান মাহমুদ, সাবেক এমপি এ বি এম ফজলে করিম চৌধুরী, সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, আ জ ম নাসিরসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয়ার শুনানি হতে পারে আজ।

একই ট্রাইব্যুনালে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলায় যুক্তিতর্ক উপস্থাপন হওয়ার কথা রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular