ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবে বিএনপির প্রতিনিধি দল

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবে বিএনপির প্রতিনিধি দল

নিউজ ডেস্ক : নির্বাচনসহ নানান ইস্যুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করবে বিএনপির প্রতিনিধি দল। বৈঠকে বিএনপির পক্ষ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বেশ কয়েকজন নেতা অংশগ্রহণ করবেন।

নির্বাচনসহ নানান ইস্যুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করবে বিএনপির প্রতিনিধি দল। বৈঠকে বিএনপির পক্ষ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বেশ কয়েকজন নেতা অংশগ্রহণ করবেন।

বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

দলীয় একটি সূত্রে জানা গেছে, বৈঠকে জাতীয় নির্বাচনের জন্য স্পষ্ট নির্বাচনী রোডম্যাপ চাইবে বিএনপি। এছাড়া নির্বাচন নিয়ে সরকারের মনোভাব কী তা স্পষ্ট করার চেষ্টায় থাকবেন প্রতিনিধিরা। একইসাথে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলতে চান নেতারা।

এর আগে ডিসেম্বরের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার বিষয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে বিএনপি সময় চেয়েছে বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, বিভিন্ন ইস্যুতে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের সময় চেয়েছে বিএনপি। ড. ইউনূসের সাথে আলোচনার পরই পরবর্তী সিদ্ধান্ত নেবে দল।

নির্বাচন নিয়ে সৃষ্ট ধোঁয়াশা কাটাতে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা জরুরি বলেও জানান দলটির প্রভাবশালী এই নেতা।

এদিকে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেল ৩টায় জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বিএনপির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular