ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়অস্ত্রোপচারের পর কাজে যোগ দিলেন ড. ইউনূস

অস্ত্রোপচারের পর কাজে যোগ দিলেন ড. ইউনূস

নিউজ ডেস্ক : ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ত্বকের একটি ক্ষত অপসারণের জন্য অস্ত্রোপচার করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) চিকিৎসা নেন, শুক্রবার (১৮ অক্টোবর) সকাল থেকে তিনি পুনরায় দায়িত্ব পালন করছেন বলে
জানান প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বলা হয়েছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ত্বকের একটি ক্ষত অপসারণের জন্য ছোট অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করেছেন। শুক্রবার সকালে তিনি পুনরায় দায়িত্ব পালন করেন। চলমান সংলাপের অংশ হিসেবে শনিবার কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular