ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহঅ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের সভাপতি নজরুল ও মহাসচিব শরফ উদ্দিন

অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের সভাপতি নজরুল ও মহাসচিব শরফ উদ্দিন

ময়মনসিংহ ব্যুরো :  বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, অন্যতম সহসভাপতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী  এবং ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরীকে মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শুক্রবার রাজধানীতে অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয়ে আয়োজিত এক জরুরি সভা শেষে নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচন করা হয়। সভায় আগের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং বিভিন্ন ব্যাচের বিসিএস (প্রশাসন) ক্যাডারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ. ম কবিরুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাকছুদ জাহেদী, অতিরিক্ত সচিব (ডেপুটি রেজিস্ট্রার জেনারেল) মির্জা তারিক হিকমত, জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার মো. মাহবুবুর রহমান এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. বাবুল মিয়া। এছাড়া নতুন কমিটির কোষাধ্যক্ষ হয়েছেন অতিরিক্ত সচিব কানিজ মওলা।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) ইকবাল আবদুল্লাহ হারুন, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না, বিসিএস অ্যাকাডেমির রেক্টর (সচিব) ড. মো. ওমর ফারুক, বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক মো. আবদুল মালেক, নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. মিজানুর রহমান এবং স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মো. মনিরুজ্জামান মিঞা।

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিগত কমিটির সভাপতি ড. মো. আনোয়ার উল্লাহ ও মহাসচিব মুহাম্মদ মাহবুবুর রহমানসহ অ্যাসোসিয়েশনের কিছু পদে দায়িত্বশীল কর্মকর্তারা অবসরে যাওয়ায় নতুন কমিটি নির্বাচন করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular