ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিআওয়ামী লীগের ভাষায় কথা বলছে বিরোধীদল: মির্জা ফখরুল

আওয়ামী লীগের ভাষায় কথা বলছে বিরোধীদল: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের ভাষায় কথা বলছে বিরোধীদল।

সোমবার (৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিরোধী দলের নেতারা শেখ হাসিনার ভাষায় কথা বলছেন।

জুলাই সনদ নিয়ে তিনি বলেন, একটি মহল থেকে জুলাই সনদ বিএনপি মানছে না বলে প্রচার করা হচ্ছে, এটি একটা ভ্রান্ত প্রচারণা। বিএনপিই সংস্কারের পক্ষের দল।

বিএনপি জুলাই সনদ সম্পর্কে একমত হলেও, গণভোট নিয়ে দ্বিমত আছে জানিয়ে তিনি বলেন, গণভোটের মাধ্যমে জাতির সঙ্গে প্রতারণার অভিযোগ বিএনপি শুরু থেকেই করেছে। বিএনপি জুলাই সনদ প্রতিটি অক্ষরে বাস্তবায়ন করবে।

এসময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দীন স্বপন বলেন, জুলাই সনদের প্রতিটি অক্ষর সরকার বাস্তবায়ন করবে, যা বাস্তবায়ন হবে সংসদের মাধ্যমে।

তিনি বলেন, সুশাসন প্রতিষ্ঠায় সরকার সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ রাখতে চায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular