অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগ, জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি
সৈয়দ নূরুল্লাহেল সাদেক, জামালপুর: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগ তুলে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।
সম্প্রতি জামালপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহ্বায়ক সজিব খান।
মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সজিব খানসহ জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছেন। এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে তাঁরা জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জামালপুর জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



