ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষআখাউড়ায় গুলিসহ তিন যুবক আটক

আখাউড়ায় গুলিসহ তিন যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ২৮ রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিকালে আখাউড়া পৌর এলাকার মসজিদ পাড়া থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ পলাশ-(৩০), মোঃ হেলাল মিয়া-(৩৫) ও মোঃ কাউছার-(৪৫)। এদের মধ্যে কাউছারের বাড়ি আখাউড়ায় মসজিদ পাড়ায় ও পলাশ এবং হেলালের বাড়ি কুমিল্লা জেলার সদর উপজেলায়।
এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার জুম্মার নামাজের পর মসজিদ পাড়ার ফায়ার সার্ভিস এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের সাথে থাকা একটি ব্যাগ তল্লাশী করে চাইনিজ রাইফেলের ২৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য এই গুলি কুমিল্লা থেকে আনা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছেন। তবে ঘটনার বিস্তারিত জানার জন্য পুলিশ তাদের কে জিজ্ঞাসাবাদ করছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular