ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকআমেরিকা ইরান যুদ্ধে ৬০ দিনের বিরাম আসছে

আমেরিকা ইরান যুদ্ধে ৬০ দিনের বিরাম আসছে

নিউজ ডেস্ক: আমেরিকা ও ইরানের মধ্যে ৬০ দিনের যুদ্ধ বিরতি চুক্তি হতে যাচ্ছে। এ সময় উভয় দেশ হরমুজ প্রণালী দিয়ে সকল প্রকার বাণিজ্যিক জাহাজ স্বাধীনভাবে চলাচল করার সম্মতি জ্ঞাপন করেছে। বার্তা সংস্থা রয়টার্সের একটি সূত্র এ খবর নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে মার্কিন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলে তারা বলেন এখনো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তির ব্যাপারে অনুমোদন দেয়নি। অন্যদিকে ইরানি কর্তৃপক্ষ বলছে এখনো এই চুক্তি চূড়ান্ত হয়নি।

যুদ্ধবিরতিতে যেতে ইরানকে তেল বিক্রি ও নিষেধাজ্ঞা শিথিল করার ছাড় দেওয়া হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কর্মসূচি ও হরমুজ প্রণালী থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন, দুই দেশের মধ্যে যুদ্ধ বিরাম চুক্তি আসন্ন।

এদিকে ওমানকে হরমুজে টোল আরোপ করতে নিষেধ করেছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে মিলে যেন তারা টোল আরোপ না করে এমন ম্যাসেজ ওমানকে দিয়েছে আমেরিকা। সূত্র রয়টার্স

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular