নিউজ ডেস্ক : বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসের ফলাফল বাতিল করে মেয়র ঘোষণা করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৭ মার্চ) নির্বাচনী ট্রাইব্যুনালে দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মো. নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন।
২০২০ সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে (ডিএসসিসি) ভোট কারচুপির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছিলেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ইশরাক হোসেন।



