ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকইসরায়েলের বিমান হামলা, যুদ্ধবিরতি কি শুধু কাগজে কলমে ?

ইসরায়েলের বিমান হামলা, যুদ্ধবিরতি কি শুধু কাগজে কলমে ?

লেবাননের দক্ষিণাঞ্চলের ইয়াতের (Yater) এলাকায় আবারও ইসরায়েলি বিমান হামলার খবর প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি ঘোষণার পরও দক্ষিণ লেবানন, বৈরুতের উপকণ্ঠ এবং বেকা উপত্যকায় ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। 

রয়টার্স জানিয়েছে, ইসরায়েল দাবি করেছে যে তারা হিজবুল্লাহর “রাদওয়ান ফোর্স”-এর এক কমান্ডারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে লেবাননের পক্ষ থেকে বলা হচ্ছে, এসব হামলা চলমান যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন।আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের মানবাধিকার সংস্থাও সতর্ক করেছে যে লেবাননের বেসামরিক এলাকায় ধারাবাহিক হামলা আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের পর্যায়ে পড়তে পারে। 

এদিকে জাতিসংঘের বিশেষজ্ঞরাও এপ্রিল মাসে যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই লেবাননে ব্যাপক ইসরায়েলি বোমাবর্ষণের নিন্দা জানিয়েছিলেন এবং তাৎক্ষণিকভাবে হামলা বন্ধের আহ্বান জানান। 

বিভিন্ন আন্তর্জাতিক সূত্রের পর্যবেক্ষণ অনুযায়ী, এপ্রিলের মাঝামাঝি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এমন কোনো পূর্ণ ২৪ ঘণ্টা দেখা যায়নি, যখন দক্ষিণ লেবাননে সম্পূর্ণ শান্ত অবস্থা বজায় ছিল। হামলা, ড্রোন অভিযান, গোলাবর্ষণ এবং পাল্টা প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular