ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভে যুক্তরাজ্যে আটক ৪৪২

ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভে যুক্তরাজ্যে আটক ৪৪২

নিউজ ডেস্ক : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ইউরোপজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্পেন, ইতালি, যুক্তরাজ্য ও পর্তুগালের বড় শহরগুলোতে লাখো মানুষ রাস্তায় নেমে যুদ্ধ বন্ধ ও অবরোধ প্রত্যাহারের দাবি জানান।

শনিবার (৪ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্পেনের বার্সেলোনা ও মাদ্রিদে আগেই পরিকল্পিত এই বিক্ষোভের পাশাপাশি ইসরায়েল কর্তৃক “গ্লোবাল সুমুদ ফ্লোটিলা” আটকানোর পর রোম ও লিসবনেও নতুন করে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হয়। গাজার উদ্দেশে রওনা দেওয়া ওই মানবিক নৌবহরের ৪৫০ জনকে আটক করেছে ইসরায়েল, যাদের মধ্যে রয়েছেন বার্সেলোনার সাবেক মেয়রসহ ৪০ জন স্প্যানিশ নাগরিক।

ইতালিতে শুক্রবারের সাধারণ ধর্মঘটে প্রায় ২০ লাখ মানুষ অংশ নেন—যা ফিলিস্তিনিদের সমর্থনে দেশটির সবচেয়ে বড় গণআন্দোলন হিসেবে বিবেচিত হচ্ছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইসরায়েলের কর্মকাণ্ডকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে লন্ডনের কেন্দ্রীয় এলাকায় “প্যালেস্টাইন অ্যাকশন” নামের সংগঠনের বিক্ষোভে অংশ নেওয়া অন্তত ৪৪২ জনকে আটক করেছে পুলিশ। পরিবারসহ নানা বয়সী মানুষের অংশগ্রহণে ইউরোপজুড়ে এই বিক্ষোভ গাজায় চলমান যুদ্ধবিরোধী আন্দোলনকে নতুন গতি দিয়েছে।

ঢাকানিউজ২৪/মহফ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular