ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeউৎসব/দিবসইসলামপুরে নিউ মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

ইসলামপুরে নিউ মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: নিউ মাইলস্টোন স্কুলের বার্ষিক ফলাফল প্রকাশ,পুরস্কার বিতরণ ও পঞ্চম শ্রেণি শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মঙ্গলবার স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউ মাইলস্টোন স্কুলের পরিচালক মোঃ রিপন মোস্তাক। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ্ মোঃ আবির আহম্মেদ বিপুল মাষ্টার।

তিনি বলেন, শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তবে শিক্ষকরা সেই মেরুদণ্ডের ভিত স্থাপনকারী, শক্তপোক্তকারী এবং বিবেক সমুন্নয়কারী। পিতামাতা কেবল সন্তানকে জন্ম দিতে পারে কিন্তু সেই সন্তানকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলা, সমাজ ও রাষ্ট্র সম্পর্কে দায়িত্ববোধ ও সচেতন করে সামাজিক জীব হিসেবে প্রতিষ্ঠা করাতে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য।

অনুষ্ঠানে শিক্ষক মনিরুজ্জামান মনি ও মোঃ রিয়াদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কাঁসা শিল্প সমিতির সভাপতি নারায়ণ চন্দ্র কর্মকার, মুকুল চন্দ্র কর্মকার,কাউন্সিলর বেলাল হোসেন, সমাজ সেবক ফরিদ শাহ ফকির, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুদুজ্জামান লুলু, কাউন্সিলর জুলহাস মন্ডল, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular