ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিইসলামী আন্দোলন বাংলাদেশ গুপ্ত রাজনীতি করে না: ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশ গুপ্ত রাজনীতি করে না: ফয়জুল করীম

নিউজ ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ গুপ্ত রাজনীতি করে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

তিনি আরও বলেন, ‘ইসলামী আন্দোলন যা মুখে বলে, বাস্তবে তাই করে।’ জাতীয় মে দিবস উপলক্ষে আয়োজিত আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন।

ফয়জুল করীম বলেন, ‘নির্বাচনের পরে অনেকের প্রশ্ন যে, ঐক্যের জন্য আহ্বান করেছেন আপনারা, প্লাটফর্ম গড়েছেন আপনারা, আবার শেষ পর্যন্ত নাইও আপনারা।’

‘ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটে ছিল ইসলামের জন্য, বের হয়েছে ইসলামের জন্য। ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের সাথে ধোঁকাবাজি করতে পারে না, প্রতারণা করতে পারে না,’ যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের জন্য ক্ষমতা ত্যাগ করতে পারে, কিন্তু ক্ষমতার জন্য ইসলাম ত্যাগ করতে পারে না,’ বলেন তিনি।

করীম বলেন, ‘আজকে আমরা সংসদে কী দেখছি? আবারও কে রাজাকার কে রাজাকার না—এটা প্রমাণ করার জন্য সময় ব্যয় করা হচ্ছে। আবার কেউ শিশু মুক্তিযোদ্ধা হিসেবে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছে। এগুলো হাস্যকর। আবার কেউ মুক্তিযোদ্ধার পরিবার হিসেবে নিজেকে পেশ করছেন।’

‘সত্য বললেই হয়, আপনার পরিবারের মধ্যে কে কে মুক্তিযোদ্ধা ছিল? তাহলে জাতি স্পষ্ট বার্তা পাবে যে অমুক অমুক মুক্তিযোদ্ধা ছিল। আমার পরিবারের লোক মুক্তিযোদ্ধা—কে কে মুক্তিযোদ্ধা? কোথায় যুদ্ধ করেছেন? কোথায় শহীদ হয়েছেন? বলে দেন। তাহলে অস্পষ্ট থাকবে না,’ জামায়াত আমিরকে ইঙ্গিত করে বলেন তিনি।

বিরোধীদল সংসদে শরিয়াহ আইনের পক্ষে বিল উত্থাপন করবে এবং পাস না হলে ওয়াক আউট করবে এটা আমরা দেখতে চাই—প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, ‘এই ফাঁকিবাজি আমরা দেখতে চাই না।’

তথ্য ও সম্প্রচারমন্ত্রীর বক্তব্যের জের ধরে করীম বলেন, ‘জনসভা থেকে বিরোধীদলকে স্পষ্ট বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি, আপনারা কী চান? ‘আপনারা এখানেও লুকোচুরি করবেন, এটা হতে পারে না।

করীম বলেন, ‘কেউ কেউ বলেছেন, ছাত্রলীগের মধ্যে যে হেলমেট বাহিনী ছিল, তারা কারা। এই প্রশ্ন আসছে।
যদি কোনো একদিন কেউ বলে যে, হেলমেট পরতো লোকগুলো অমুক ছিল, আপনারা কী জবাব দেবেন?’

‘সব ভালো ভালো না, বেশি ভালো ভালো না, বেশি রাজনীতি ভালো না’ মন্তব্য করে তিনি বলেন, ‘ইদানীং আমরা দেখেছি, আপনাদের অতি রাজনীতিতে বিভিন্ন চোরাবালিতে আটকে যাচ্ছেন। এর থেকে বের হতে পারবেন না। আগে বক্তব্য স্পষ্ট করুন।’

ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ বা কাল দেশে ইসলামের শাসন চায় জানিয়ে তিনি বলেন, ‘বিগত নির্বাচন জনগণের নির্বাচন হয় নাই, চুক্তিবদ্ধ নির্বাচন হয়েছে।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

At least 60 people killed in gold mine collapse in Sudan

US officials met Iran-backed Houthis in Oman