ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়নির্বাচন সমন্বয়ে সরকারের ৭ বিভাগের সঙ্গে ইসির বৈঠক

নির্বাচন সমন্বয়ে সরকারের ৭ বিভাগের সঙ্গে ইসির বৈঠক

নিউজ ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদারে সরকারের সাত বিভাগের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

আগামী বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ‘জাতীয় সংসদ নির্বাচনে মাঠ প্রশাসনের সাথে সমন্বয়’ সংক্রান্ত গঠিত কমিটির এই সভায় সভাপতিত্ব করবেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, আইন মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি উপস্থিত থাকবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপস্থিত থাকবেন যুগ্মসচিব রহিমা আক্তার, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যুগ্মসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব খোন্দকার মো. নাজমুল হুদা শামিম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব ইসরাত জাহান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব বদরুল হাসান লিটন, আইন মন্ত্রণালয়ের উপসচিব এ এফ এম গোলজার রহমান এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. জবদুল ইসলাম।

ইসির কর্মকর্তারা জানিয়েছেন, মাঠ প্রশাসনের সঙ্গে কার্যকর সমন্বয় ছাড়া সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। তাই প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগের ফোকাল পয়েন্ট নির্ধারণের মাধ্যমে যোগাযোগ ও তদারকি সহজ করতে এই বৈঠকের আয়োজন করা হয়েছে।

নির্বাচন কমিশন আশা করছে, বৈঠকের আলোচনায় মাঠ পর্যায়ের প্রশাসনিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা ও সরকারি কর্মকর্তাদের দায়িত্ব বণ্টন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তৈরি হবে।

ঢাকানিউজ২৪/মহফ

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular