ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিইসির সংলাপে সাড়া দেননি সুশীল সমাজের অনেকে

ইসির সংলাপে সাড়া দেননি সুশীল সমাজের অনেকে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। সুশীল সমাজের প্রতিনিধিদের দিয়ে সংলাপের প্রথম দিনে নির্বাচন কমিশনের ডাকে আমন্ত্রিত অর্ধেকেরও বেশি ব্যক্তি সাড়া দেননি।

রোববার (২৮ সেপ্টেম্বর) বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে নির্বাচনি সংলাপে এমন চিত্র দেখা যায়।

ইসির এক কর্মকর্তা জানান, প্রথম সংলাপে মোট ৩০ সুশীল ও বুদ্ধিজীবীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু এই ৩০ জনের মধ্যে মাত্র ১৩ জন সুশীল ও বুদ্ধিজীবী কমিশনের সংলাপে অংশগ্রহণ করেছেন।

এর আগে সকালে ইসির জনসংযোগ শাখা থেকে এই প্রতিবেদককে জানানো হয়, নির্বাচন কমিশনের এই সংলাপে মোট ২৬ জন অংশগ্রহণ করেবেন। কিন্তু সংলাপ শুরুর এক ঘণ্টার বেশি সময় পর্যন্ত মাত্র ১৩ জন সুশীল ও বুদ্ধিজীবী অংশগ্রহণ করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular