ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিঈদের ছুটির পর আখাউড়া বন্দরে আমদানি রফতানি শুরু

ঈদের ছুটির পর আখাউড়া বন্দরে আমদানি রফতানি শুরু

নিউজ ডেস্ক: ঈদের ছুটির কারনে আট দিন পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের সব কার্যক্রম শুরু হয়েছে।

আজ শনিবার (৫ এপ্রিল) সকালে ভারতে মাছ রফতানির মধ্য দিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্য কার্যক্রম আবারও শুরু হয়। এতে বন্দরে ধীরে ধীরে কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে।

পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে অর্থাৎ গত ২৮ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত টানা আট দিন আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম ও বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ ছিল।

তবে বাণিজ্য বন্ধ থাকলেও আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার এবং কাস্টমস দাফতরিক কার্যক্রম স্বাভাবিক ছিল।

ঢাকা নিউজ/ এস 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular