ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বন্ধ হিলি স্থলবন্দর

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বন্ধ হিলি স্থলবন্দর

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আজ শনিবার দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার।

হিলি কাস্টমস সিএ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান জানান, মুসলিম উম্মাহর অন্যতম পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আজ শনিবার সকাল থেকে ভারতীয় পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশ করেনি। একইসঙ্গে স্থলবন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রম বন্ধ রয়েছে।

তিনি আরও জানান, একদিনের এ বন্ধ শেষে আগামীকাল রোববার সকাল থেকে যথারীতি আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম আবারও শুরু হবে।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আরিফুল ইসলাম বলেন, বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট সবসময় খোলা থাকে। যেকোনো দিবসেই দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিকভাবে চালু থাকে। আজও সেই কার্যক্রম অব্যাহত রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular