ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআবহাওয়া/পরিবেশঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার

ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার

বিশেষ প্রতিনিধি, ঢাকা: মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে ঈদুল আজহা পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।আজ রবিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এসময় উপদেষ্টা কাজের গতি বাড়িয়ে আন্তরিকতার সাথে কাজ করার জন্য
মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তাগিদ দেন।

মাঠ পর্যায়ে উন্নয়নমূলক কাজের গতি বৃদ্ধির তাগিদ দিয়ে উপদেষ্টা আরও বলেন, কোথাও কোন ভাংগন পরিলক্ষিত হলে পানি উন্নয়ন বোর্ডকে দ্রুততার সাথে সাড়া দিতে হবে। উপদেষ্টা মন্ত্রণালয়ের অধীন দপ্তর-সংস্থাসমূহের কার্যক্রম গতিশীল করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ঢাকা নিউজ/এস 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular