ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষউদ্দীপ্ত তরুণ ফাউন্ডেশনের ২৩জনকে সম্মাননা প্রদান

উদ্দীপ্ত তরুণ ফাউন্ডেশনের ২৩জনকে সম্মাননা প্রদান

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘উদ্দীপ্ত তরুণ ফাউন্ডেশন’ এর পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ২৩ব্যক্তি প্রতিষ্ঠানকে সম্মাননা দেয়া হয়েছে। শুক্রবার বিকেলে (২ মে) জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের ডাঙ্গাপাড়া ঈদগাঁহ ময়দানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খায়রুল আনাম।
প্রধান আলোচক হিসেবে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল ও আমন্ত্রিত অতিথি হিসেবে ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালের মেডিসিন এবং স্নায়ু রোগ বিশেষজ্ঞ ডা. আসাদুজ্জামান আসাদ বক্তব্য দেন।

উদ্দীপ্ত তরুণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বাদশা সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুজন।

এছাড়াও কৃতি দুই শিক্ষার্থী এবং মেধা অন্বেষন ও সৃষ্টিশীল কর্মকান্ডের জন্য ৮জনকে পুরস্কার প্রদান করা হয় অনুষ্ঠানে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খায়রুল আনাম বলেন, সমাজকে এগিয়ে নিতে হলে যুব সমাজের বিকল্প নেই। যুব সমাজরা যদি ভালো কাজে মনোনিবেশ করে তাহলে সামাজিক অবক্ষয় রোধ হবে। এজন্য সংগঠনের বিকল্প নেই।

উদ্দীপ্ত তরুণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বাদশা সিদ্দিকী জানান, ২০২০ সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সামাজিক, স্বাস্থ্য সেবা, শিক্ষা মুলক বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠার এই দিনটি স্মরণীয় করে রাখতে আমরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে ভুমিকা রাখায় আমরা সম্মাননা প্রদানের উদ্যোগ নেই।

উদ্দীপ্ত তরুণ ফাউন্ডেশনের সভাপতি রেজাউল করিম জানান, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও বিনামুল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয় স্থানীয় মানুষদের।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular