ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতি”এই সময়ে” প্রকাশিত মির্জা ফখরুলের সাক্ষাৎকার মিথ্যা ও মনগড়া: বিএনপি

”এই সময়ে” প্রকাশিত মির্জা ফখরুলের সাক্ষাৎকার মিথ্যা ও মনগড়া: বিএনপি

ভারতের কলকাতাভিত্তিক অনলাইন গণমাধ্যম ‘এই সময়’-এ প্রকাশিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারটিকে সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া বলে আখ্যায়িত করেছে বিএনপি।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দলের সহদফতর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপুর সই করা এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

বিবৃতিতে হয়, ‘নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে চান ফখরুল’ শিরোনামে প্রকাশিত ওই তথাকথিত সাক্ষাৎকার সম্পূর্ণ বানোয়াট। বিএনপি মহাসচিব সম্প্রতি কোনো বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দেননি।

বিবৃতিতে আরও বলা হয়, উদ্দেশ্যপ্রণোদিতভাবে দল ও মহাসচিবের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য কল্পনাপ্রসূত এ সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে। এতে জনগণের মনে সন্দেহ ও সংশয় তৈরি করার অপচেষ্টা চালানো হয়েছে। তবে দেশের জনগণ ও বিএনপির নেতা-কর্মীরা এ ধরনের অসত্য সংবাদে বিভ্রান্ত হবেন না।

বিএনপি জোর দিয়ে বলেছে, বিদেশি বাংলা গণমাধ্যমে প্রকাশিত এই বক্তব্য বাস্তবতার সঙ্গে কোনোভাবেই মেলে না। দলটি এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণার নিন্দা জানিয়েছে।

এদিকে, ‘এই সময়’-এ প্রকাশিত সাক্ষাৎকার ভুয়া, এআই দিয়ে তৈরি করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র থেকে ফোনে ইউএনবিকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ দাবি করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাক্ষাৎকারটি সম্পূর্ণ ভুয়া! তারা (এই সময়) কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে এই মিথ্যা ও বিভ্রান্তিকর রিপোর্ট তৈরি করেছে।

সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গেছেন মির্জা ফখরুল। সেখানে থেকে প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘কলকাতার এই সময়-এ প্রকাশিত প্রতিবেদনটি সম্পূর্ণ কাল্পনিক।’

বিএনপি মহাসচিব বলেন, ‘প্রতিবেদনে উদ্ধৃত এই ধরনের ‘অযৌক্তিক’ মন্তব্য কোনো রাজনৈতিক নেতা করতে পারেন না। এটা ইচ্ছাকৃত। আমি কোলকাতার এই সময়-এ কোনো সাক্ষাৎকার দেইনি। এমনকি কলকাতাভিত্তিক কোনো গণমাধ্যমের সঙ্গেও আমার কথা হয়নি।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular