নিউজ ডেস্ক : রাজস্ব খাত সংস্কার নিয়ে উদ্ভূত সংকটের প্রেক্ষাপটে সরকারের আশ্বাসে কর্মবিরতি স্থগিত করেছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের প্ল্যাটফর্ম ‘জাতীয় রাজস্ব ঐক্য পরিষদ’।
এতে করে আগামীকাল সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশের সব দফতরে পূর্ণদিবস কর্মবিরতির কর্মসূচিও প্রত্যাহার করা হয়েছে।
রবিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।
এর আগে অর্থ মন্ত্রণালয় জানান, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে এনবিআর নিয়ে জারি করা অধ্যাদেশের প্রয়োজনীয় সংশোধন করা হবে। এর পরিপ্রেক্ষিতে আন্দোলন স্থগিত করা হয়েছে।



