ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধকক্সবাজারে বিজিবির অস্ত্রবিরোধী অভিযানে অস্ত্র, গুলিসহ গ্রেনেড উদ্ধার

কক্সবাজারে বিজিবির অস্ত্রবিরোধী অভিযানে অস্ত্র, গুলিসহ গ্রেনেড উদ্ধার

নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তবর্তী বিলাসীর দ্বীপ নামক স্থানে জঙ্গলের মধ্যে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ০১টি দেশীয় পিস্তল, ১০ রাউন্ড রাইফেলের গুলি, ০৩টি ৬০ মি.মি. মর্টার শেল এবং ০৪টি আর্জেস হ্যান্ড গ্রেনেডসহ ০২টি বডিসেট ফিউজ ও ০৩টি অতিরিক্ত ফিউজ উদ্ধার করেছে বিজিবি।

বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ হোয়াইক্যং সীমান্ত দিয়ে অস্ত্র চোরাচালান হচ্ছে মর্মে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বর্ণিত সীমান্তে বিজিবির টহল তৎপরতা জোরদার করা হয়। আনুমানিক বিকেল ০৫২৫ ঘটিকায় হোয়াইক্যং বিওপি’র নায়েক নুর হোসেনের নেতৃত্বে বিজিবির একটি আভিযানিকদল দায়িত্বপূর্ণ এলাকার বিলাসীর দ্বীপ নামক স্থানে জঙ্গলের মধ্যে চিরুনি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি টহলদল জঙ্গলের মধ্য থেকে সাদা একটি ব্যাগে মোড়ানো ০১টি দেশীয় পিস্তল (ওয়ান শুটার গান), ১০ রাউন্ড রাইফেলের গুলি, ০৩টি ৬০ মিঃমিঃ মর্টার শেল এবং ০৪টি আর্জেস হ্যান্ড গ্রেনেডসহ ০২টি বডিসেট ফিউজ ও ০৩টি অতিরিক্ত ফিউজ উদ্ধার করতে সক্ষম হয়। এসময় অস্ত্র চোরাচালানের সাথে জড়িত কোন অপরাধী বা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। তবে জড়িত অপরাধীদেরকে সনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ টেকনাফ মডেল থানায় আলামত হিসেবে জমা এবং মর্টার শেল ও আর্জেস হ্যান্ড গ্রেনেড ধ্বংসের নিমিত্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করাসহ অস্ত্র চোরাচালানের সাথে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকা নিউজ/এস

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular