ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশকমলনগরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান

কমলনগরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান

হাসপাতাল চত্বরে ব্লিচিং পাউডার ও মশা মারার ওষুধ ছিটানো, রোগীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ

ফারজানা আক্তার বৃষ্টি, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ কর্মসূচি শুরু হয়। এ সময় হাসপাতাল চত্বরে মশার উপদ্রব নিয়ন্ত্রণে ব্লিচিং পাউডার ও মশা মারার ওষুধ ছিটানো হয়। পাশাপাশি রোগীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল খায়েরের সভাপতিত্বে কর্মসূচিতে অংশ নেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারি ও লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এ আর হাফিজ উল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুর রহমান, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মো. সোহেল রানা ও নিকেশ মজুমদার, কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু, চরলরেন্স ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আনোয়ার হোছাইনসহ স্থানীয় জামায়াতের নেতারা।

কর্মসূচিতে এ আর হাফিজ উল্লাহ বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়। এ জন্য সর্বস্তরের মানুষের সচেতনতা ও সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। জামায়াতে ইসলামী সব সময় মানুষের কল্যাণে এগিয়ে আসে। পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা এবং ডেঙ্গু সম্পর্কে মানুষকে সচেতন করতে সারা দেশে এ ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ৫০ শয্যার এ হাসপাতালে প্রতিদিন ১৫০ থেকে ১৭৫ জন রোগী ভর্তি থাকেন। বহির্বিভাগে নিয়মিত চিকিৎসা নেন চার শতাধিক রোগী। বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে হাম ও ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular