ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিকাতারের আমিরকে নিয়ে ফেসবুকে তারেক রহমান পোস্ট

কাতারের আমিরকে নিয়ে ফেসবুকে তারেক রহমান পোস্ট

নিউজ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বর্তমানে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন। তাকে কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্স আর লন্ডনে নিয়ে গেছে । বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ নিয়ে আমির শেখ তামিম বিন হামাদকে গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন । সেই সঙ্গে কাতার-বাংলাদেশের দীর্ঘস্থায়ী ও বহুমুখী সম্পর্কের বিষয়েও আগ্রহের কথা জানিয়েছেন তিনি।

তারেক রহমান বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এসব লেখেন।

তারেক রহমান লিখেছেন, ‘আমার পরিবার এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, আমি এই সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা বাংলাদেশ ও কাতারের মধ্যে দীর্ঘস্থায়ী, বহুমুখী সম্পর্ক গড়ে তুলতে উন্মুখ।’

ফেসবুক পোস্টে তারেক রহমান বলেন, ‘আমার মা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য সদয়ভাবে পরিবহন এবং প্রয়োজনীয় সহযোগিতার জন্য আমি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির কাছে গভীরভাবে কৃতজ্ঞ।’

খালেদা জিয়া বর্তমানে যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন। বুধবার (৮ জানুয়ারি) খালেদা জিয়া চিকিৎসা নেয়ার জন্য লন্ডন যান। স্থানীয় সময় বুধবার সকালে যুক্তরাজ্য পৌঁছে তিনি অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে লন্ডন ক্লিনিকে ভর্তি হন এবং ইতোমধ্যে তার চিকিৎসাও সেখানে শুরু হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular