ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধকামরাঙ্গীরচরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, গ্যাং লিডার মুন্নাসহ ৬ জন আটক

কামরাঙ্গীরচরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, গ্যাং লিডার মুন্নাসহ ৬ জন আটক

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কামরাঙ্গীরচরের খোলামোড়া ঘাট এলাকায় সক্রিয় কিশোর অপরাধী চক্র মুন্না গ্যাং এর বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। 

গোপন গোয়েন্দা তথ্য ও ভিডিও ফুটেজের ভিত্তিতে নিশ্চিত হওয়ার পর গত বৃহস্পতিবার গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্যাংয়ের প্রধান মুন্নাসহ মোট ছয়জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন: মোঃ মুন্না (১৫), মোঃ আজিজুল (১৮), মোঃ মাসুদ (১৭), নাদিম (১৫), আহাদ (১৫), এবং জিসান (১৬)।

এই চক্র দীর্ঘদিন ধরে অস্ত্র মহড়া, ছিনতাই, মাদক ব্যবসা এবং সাধারণ জনগণের উপর নির্যাতনের সঙ্গে জড়িত ছিল। তাদের এসব অপরাধমূলক কর্মকাণ্ডের ভিডিও ফুটেজ সেনাবাহিনীর হাতে এসেছে, যেখানে সশস্ত্র অবস্থায় তাদের দেখা গেছে। এসব ফুটেজে নির্যাতনের দৃশ্যও ধরা পড়েছে।

অভিযানকালে মুন্না ও অন্যান্য সদস্যদের বাসায় তল্লাশি চালিয়ে সেনাবাহিনী বেশ কিছু ধারালো অস্ত্র ও নির্যাতনের সরঞ্জাম উদ্ধার করে। 

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে : ২টি সামুরাই, ২টি চাপাতি, ৬টি বিভিন্ন সাইজের ছুরি, ৪টি চাক্কি-স্টিক (নির্যাতনের জন্য ব্যবহৃত), ১টি চেইন স্টিক (নির্যাতনের জন্য ব্যবহৃত) এবং ৪টি মোবাইল ফোন।

গ্রেফতারকৃতদের কামরাঙ্গীরচর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। উদ্ধার হওয়া ভিডিও ফুটেজ আইনি কার্যক্রমে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহৃত হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular