ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশকারখানা দ্রুত চালুর দাবিতে উত্তরা ইপিজেডে শ্রমিকদের গণস্বাক্ষর কর্মসূচি

কারখানা দ্রুত চালুর দাবিতে উত্তরা ইপিজেডে শ্রমিকদের গণস্বাক্ষর কর্মসূচি

নীলফামারী জেলা প্রতিনিধি:নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা সনিক বাংলাদেশ লিমিটেড কারখানা দ্রুত পুনরায় চালুর দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন শ্রমিকেরা। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে ইপিজেডের প্রধান ফটকের সামনে হাজারো শ্রমিক এ কর্মসূচিতে অংশ নেন। পরে তারা উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালকের বরাবর স্মারকলিপি জমা দেন।
শ্রমিকেরা বলেন, কারখানা বন্ধ থাকায় পরিবার-পরিজন নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন তারা। যত দ্রুত সম্ভব প্রতিষ্ঠানটি খুলে দিলে শ্রমিকরা স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। কারখানা সচল থাকাই তাদের জীবিকা রক্ষার একমাত্র পথ—এমন দাবি জানান শ্রমিকরা।
শ্রমিকদের অভিযোগ, কিছু ব্যক্তি নিজের স্বার্থে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। উসকানিতে পা না দিয়ে শান্ত পরিবেশ বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানান তারা।
প্রসঙ্গত:২৬ দফা দাবি নিয়ে গত ১৬ নভেম্বর সনিক ফ্যাক্টরির শ্রমিকরা আন্দোলন শুরু করেন। পরে কর্তৃপক্ষ দাবি মেনে নিলেও কিছু শ্রমিক অসন্তুষ্ট থেকে কর্মবিরতিতে গেলে উৎপাদন ব্যাহত হয়। পরিস্থিতি অবনতির জেরে ১৮ নভেম্বর প্রতিষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। শ্রমিকরা দ্রুত সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানাচ্ছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular