ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিকার কতটুকু বুকের পাটা, আমরা জানি: জামায়াত আমির

কার কতটুকু বুকের পাটা, আমরা জানি: জামায়াত আমির

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, এখন যারা ফ্যাসিবাদ কায়েম করতে চাইবে, তাদের মোকাবিলায় ইনশাআল্লাহ সাড়ে ১৫ বছর সময় লাগবে না। আমরা তাদের চিনি। আমরা এই মাটির সন্তান, এখানেই একসঙ্গে অনেকের সঙ্গে চলেছি। কার কতটুকু বুকের পাটা, আমরা জানি।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকালে ফেনীর মহিপালে ১১ দলীয় ঐক্যের লংমার্চের পথসভায় তিনি এসব কথা বলেন।

ফ্যাসিবাদকে দেশ থেকে বিদায় করতে জনগণকে সাড়ে ১৫ বছর অনেক সংগ্রাম, লড়াই ও যুদ্ধ করতে হয়েছে বলে মন্তব্য করে শফিকুর রহমান বলেন, এ আন্দোলনে সাড়ে তিন হাজারের কম মানুষ জীবন দেননি। শুধু জুলাই আন্দোলনেই ১৪শ’র বেশি মানুষ জীবন দিয়েছেন।

তিনি বলেন, আমাদের বিরুদ্ধে এখন নানা ধরনের চক্রান্ত করা হচ্ছে। অথচ সাড়ে ১৫ বছর যারা ক্ষমতায় ছিল, তখন তারা কোথায় ছিল?

জামায়াত আমির বলেন, এই চক্রান্তের বিরুদ্ধে আমরা কথা বলব, লড়াই করব। আমরা কারও জন্য নয়, শুধু আল্লাহর জন্য লড়াই করব।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular